জরুরি চিকিৎসার প্রয়োজনে সময়মতো উপযুক্ত গ্রুপের রক্ত খুঁজে পাওয়া অনেক সময় বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এক ব্যাগ রক্তের অভাবে যেন কোনো অমূল্য প্রাণ ঝরে না পড়ে। সেই লক্ষ্য নিয়েই “তায়্যিব“ প্ল্যাটফর্মের একটি বিশেষ উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে “রক্ত“। আমাদের “তায়্যিব“ প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য হলো, রক্তদাতা ও রক্তের প্রয়োজন হওয়া রোগীর স্বজনদের মাঝে একটি সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যম তৈরি করা।
কেন এই তথ্য সংগ্রহ?
অনেক সময় রোগীর স্বজনরা রক্তদাতার খোঁজে বিভ্রান্ত হয়ে পড়েন এবং সঠিক স্থানে পৌঁছাতে দেরি হয়। এলাকা ও জেলাভিত্তিক রক্তদাতাদের একটি সুনির্দিষ্ট তালিকা থাকলে জরুরি মুহূর্তে সরাসরি নিকটস্থ রক্তদাতার সাথে যোগাযোগ করা সহজ হয়। আমাদের ওয়েবসাইটে আমরা প্রধানত কিছু স্থির ও মৌলিক তথ্য প্রদর্শন করছি। যাতে ওয়েবসাইটের ব্যবহার অত্যন্ত সহজ থাকে এবং প্রয়োজনের সময় মুহূর্তেই কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায়।
-
রক্তদাতার নাম
-
রক্তের গ্রুপ
-
নির্দিষ্ট এলাকা বা উপজেলা
-
লিঙ্গ
-
যোগাযোগের নম্বর ও সামাজিক মাধ্যম
তথ্য সংগ্রহ ও আমাদের অঙ্গীকার
আমরা রক্তদাতাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে তাদের সম্মতি ও তথ্যের সঠিকতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। ওয়েবসাইটে যুক্ত প্রতিটি তথ্য সম্পূর্ণ বিনামূল্যে মানবিক সেবার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনকে উৎসাহিত করা হয় না। এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। একটি ছোট্ট রক্তদান বদলে দিতে পারে একটি পুরো পরিবারের ভবিষ্যৎ। আপনার এলাকাভিত্তিক রক্তদাতাকে সহজেই খুঁজে পেতে এবং এই মানবিক যাত্রায় আমাদের পাশে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।
“এক বিন্দু রক্ত, বাঁচায় একটি প্রাণ” আসুন, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি এবং অন্যদেরও উদ্বুদ্ধ করি।





